মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

উচ্চকন্ঠ   13-Oct-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে রাতে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিলো। সেসময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে রাতেই তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাকে এন্টিভেনম দেওয়া হয়। এন্টিভেনম দেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয়। মৃত হৃদয় হোসেন ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র।

শৈলকুপায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়েছি সাপের কামড়ে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। যেহেতু সাপের কামড়ে মৃত্যু এবং কোন বাদি না থাকায় মামলা না করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

এফএনএস: গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২০...

Photo

বিভেদের রাজনীতি আর চাই না: মির্জা ফখরুল

এফএনএস: জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...

Photo

নিষিদ্ধ দলের কর্মসূচি প্রচার করা ফ্যাসিবাদী চক্রান্তের অংশ: রিজভী

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন,...

Photo

৬ দিন পর কলাবাগানে মিলল নিখোঁজ স্কুলছাত্রীর লাশ

এফএনএস: ফরিদপুরে নিখোঁজ হওয়ার ছয়দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত