সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

খুনিদের বিচারের আগে সরকার যেন দায়িত্ব ছাড়ার চিন্তা না করে: সারজিস

উচ্চকন্ঠ   26-May-2025   59

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের ওপর মায়ের বুক খালি করেছে। ভাই-বোনদের হত্যা করেছে। এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার যেন অন্য কারো হাতে দায়িত্ব ছাড়ার চিন্তা না করে। আমরা বাংলাদেশে ওই খুনিদের বিচার দেখতে চাই। সোমবার দুপুরে এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার ৬ উপজেলায় পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির মধ্যে ডোমারে পথসভায় তিনি এসব কথা বলেন। সারজিস বলেন, আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না। কারণ আগের নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সবকিছু মেরে দিয়েছে। সামনের দিনে টাকা ছাড়া কাজ হবে না, এই চর্চা আর থাকবে না। নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, নির্বাচন দ্রæত দিতে হবে এটা কোনো কথা হতে পারে না। বরং স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার ও সংস্কার পাশাপাশি চালিয়ে যখন নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে, তখন যেন এটি হয়। এসময় এনসিপির যুগ্ম আহŸায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম-মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব ও আবু সাঈদ লিওনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের বিচার হতে হবে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

উত্তরায় আবাসিক ভবনে আগুন: নিহত ৬

এফএনএস: রাজধানীর উত্তরার একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকান্ডে ৬ জনের...

Photo

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা রতন মিয়া গ্রেফতার

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা...

Photo

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে আহত ভাগ্নের মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত