বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   21-Jul-2026   40

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে প্রতিবেশি ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে পাঁচ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২০ জুলাই) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রামচন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদারের ছেলে রাজমিস্ত্রি রবিউল সিকদার (৩৫) পালিয়ে গেছে।
নিহত জান্নাতুলের চাচা মুজিবুর রহমান বলেন, জান্নাতুলের বাবা মফিজুর রহমান সোমবার বিকেলে স্থানীয় হাট থেকে মিষ্টি নিয়ে বাড়িতে আসেন। জান্নাতুল সেই মিষ্টি খেতে খেতে বাড়ির পাশের রাস্তায় ঘোরাফেরা করছিল। এ সময় প্রতিবেশি ফুফাতো ভাই রবিউল সিকদার তাদের বাড়িতে জান্নাতুলকে ডেকে নেয়। ঘণ্টাখানেক পরও জান্নাতুল বাড়িতে না আসায় তাকে পরিবারের লোকজন আশেপাশের বাড়িতে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে রবিউল সিকদারের ঘরের মেঝো থেকে কাপড় দিয়ে ঢাকা জান্নাতুলের নিথর মরদেহ উদ্ধার করা হয়। রবিউল একাই তার ঘরে থাকতেন। বিবাহিত হলেও অনেক দিন ধরে তার স্ত্রী-সন্তান বাড়িতে ছিল না।
এ ব্যাপারে সীমাখালী গ্রামের এনামুল সরদারসহ বিভিন্ন পেশার মানুষ বলেন, ধর্ষণের পর শিশু জান্নাতুলকে শ্বাসরোধে হত্যার ঘটনা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। অভিযুক্ত রবিউলকে দ্রুত গ্রেফতার করতে হবে। এছাড়া তার পরিবারের কোনো সদস্য এ ঘটনায় জড়িত থাকলে তাদেরও দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিফ আকবার বলেন, শিশু জান্নাতুলকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান বলেন, শিশু জান্নাতুলকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিক বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত রবিউলকে ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

office@ukantho.com


Photo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুললেন বিএনপি

এফএনএস: বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে...

Photo

ধর্ষণে জড়িতদের কোনো রাজনৈতিক শেল্টার নেই: ঝিনাইদহে আইনমন্ত্রী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো....

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহে বাজারে নিত্য...

Photo

যশোরে গণধর্ষণের শিকার কিশোরী জন্ম দিলো কন্যা সন্তান

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের বাঘারপাড়ায় গণধর্ষণের শিকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত