প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহ প্রেসক্লাব সভাপতি আসিফ কাজলের পিতার ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত
উচ্চকন্ঠ 15-Jun-2025 101
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজলের পিতা মরহুম আইয়ুব হোসেন বিশ্বাসের ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে গত রোববার (১৫ জুন)। প্রতি বছরের ন্যায় দিবসটি পালনে পারিবারিক ভাবে বিস্তারিত কর্মসুচি গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে মরহুমের রুহের মাগফেরাত কামনায় ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে মাজার জিয়ারত ও ঝিনাইদহ জেলা শহরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৫ জুন দর্শনা সুগার মিলের সাবেক কর্মকর্তা আইয়ুব হোসেন বিশ্বাস বার্ধক্য জনিত কারণে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামে ইন্তেকাল করেন।
office@ukantho.com