রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে শিশুকে কুপিয়ে হত্যা, মা পলাতক

উচ্চকন্ঠ   02-Mar-2025   48

Photo

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগরে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ জানান। নিহত ৩ বছর বয়সী আনাস মিয়া ওই এলাকার সৌদি প্রবাসী ডালিম মিয়ার ছেলে বলে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর জানান। স্থানীয়দের বরাতে ইউপি সদস্য আবু বক্কর বলেন, পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরিনা বেগমকে বিয়ে করেন ডালিম মিয়া। বিয়ের তিন বছর পর সৌদি আরবে চলে যান ডালিম। এরপর শিরিনা তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শ^শুরবাড়িতে থাকতেন। গত শনিবার রাতে নিজ ঘরে আনাসকে কুপিয়ে হত্যার পর শিরিনা পালিয়ে যান। এ সময় পাশের ঘরে তারাবি নামাজ পড়ছিলেন শিশুটির দাদি। চিৎকার শুনে ছুটে এসে তিনি নাতির রক্তাক্ত মরদেহ দেখতে পান। আবু ববক্কর বলেন, শিশুটির দাদি জানাতে পারেননি, কেন শিরিনা নিজ সন্তানকে হত্যা করলেন। ঘটনার পর থেকে তার পুত্রবধূ পলাতক রয়েছেন বলে জানিয়েছেন তিনি। রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্তের পর এ হত্যাকাÐের বিষয়ে বিস্তারিত জানানো যাবে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি; নিহতের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন জানান এ পুলিশ কর্মকর্তা।

office@ukantho.com


Photo

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার

এফএনএস: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে...

Photo

কালীগঞ্জে কেউ রাখে না লাল ডাকবাক্সের খোঁজ, পড়ে আছে অবহেলায়

নিজস্ব প্রতিবেদকঃ তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে সাদা খামের...

Photo

ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার

এফএনএস: রাজধানীতে কৌশলে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে জিনিসপত্র ছিনিয়ে নেওয়া...

Photo

যারা দেশকে নতুনভাবে গড়তে চায় না, তারাই এখন নির্বাচন চায়: ফরহাদ মজহার

এফএনএস: যারা দেশকে নতুনভাবে গঠন করতে চায় না, তারাই এখন জাতীয় সংসদ নির্বাচনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত