সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নওগাঁয় স্ত্রী-সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ

উচ্চকন্ঠ   06-Mar-2026   71

Photo

এফএনএস: নওগাঁর আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর এক ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার ওসি আব্দুল করিম। নিহতরা হলেন- উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সকারের ছেলে জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) এবং দুই বছর তিন মাস বয়সী মেয়েসন্তান জিনি সরকার। স্থানীয়রা বাসিন্দারা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেড়ে চলে যান এবং ফিরেও আসেন। গত বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই বৃষ্টি মারা যান। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা জানতে পেয়ে গুরুতর আহত অবস্থায় জয় ও মিলিকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে দুজনই মারা যায়। আত্রাই থানার ওসি আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে বৃষ্টির লাশ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় তার স্বামী ও সন্তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা মারা যান। তিনি আরও বলেন, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

বাসের ধাক্কায় পেটের সন্তানের মৃত্যু, আইসিইউতে মা

এফএনএস: চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাসের...

Photo

হবিগঞ্জে বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন

এফএনএস: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি...

Photo

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু

এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: মঙ্গলবার (১৭ জুন) বেলা সাড়ে ১১...

Photo

মহেশপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে দুইজনের কারাদণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত