অন্যান্য
আম কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জাবি ছাত্রের
উচ্চকন্ঠ 24-Jun-2025 52
এস এম মিলন, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর বানেশ্বর থেকে আম কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী। নিহত ছাত্রের নাম সাগর আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, সাগর আহমেদসহ আরও দুইজন বন্ধু রাজশাহীর বানেশ্বরে আম কিনতে গিয়েছিলেন। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় নাটোরে ফেরার পথে পথে দুর্ঘটনার শিকার হন তারা। নাটোর পৌঁছে ট্রেনে করে ঢাকায় ফেরার পরিকল্পনা ছিল তাদের।
এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত না হলেও সড়কে অতিরিক্ত গতি ও যানবাহনের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন স্থানীয়রা।
সাগরের মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।
দুর্ঘটনাকবলিত অন্যান্য দুইজনের অবস্থাও গুরুতর বলে জানা গেছে এবং তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
office@ukantho.com