মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Jul-2026   41

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৪:৩০ মিনিটে কালীগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০ জুন এক অনাড়ম্বর পরিবেশের মধ্যে এমদাদুল ইসলাম-কে আহ্বায়ক ও আব্দুল আলিম-কে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটিরই আনুষ্ঠানিক শপথ গ্রহণ ও পরিচিতি সভা সম্পন্ন হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান ঝিনাইদহ-৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মাওঃ মো: আবু তালিব।
শপথ গ্রহণ শেষে কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবসহ নেতৃবৃন্দ জানান, তারা অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের একটি নিয়মিত ও পূর্ণাঙ্গ নতুন কমিটি উপহার দেবেন।
বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো: মনিরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সমিতির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মো: হামিদুল ইসলাম হামিদ।
পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে নব-গঠিত কমিটির সকল সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কালীগঞ্জ পৌর এলাকার ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ব্যবসায়ীদের সার্বিক অধিকার ও স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

সেফ এক্সিটের বিষয়টি নাহিদকেই পরিষ্কার করতে হবে: পরিবেশ উপদেষ্টা

এফএনএস: অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা রাজনৈতিক দলের সঙ্গে...

Photo

কালীগঞ্জে প্রবীণ বিএনপি নেতা নজরুল ইসলামের ইন্তেকাল

ইয়াসিন আরাফাত, কালীগঞ্জ প্রতিনিধি: কালীগঞ্জ বিএনপির প্রবীন নেতা নজরুল...

Photo

কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে বার্ষিক পিঠা উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার...

Photo

ঝিনাইদহে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে মানববন্ধন

প্রবীর বিশ্বাস: ঝিনাইদহ সদর উপজেলার ১৩ নং ফুরসন্দি ইউনিয়নের ১২০ নং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত