বৃহস্পতিবার | ১৭ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

উচ্চকন্ঠ   02-Mar-2025   51

Photo

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি উম্মে হানি সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে ধানমন্ডি থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের একটি দল নিয়ে আসে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোজাফফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় তাকে হস্তান্তর করে। গ্রেপ্তার সেতুর বিরুদ্ধে নাশকতার দুটি মামলা ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলা এবং মারধরের ঘটনাসহ তিনটি মামলা রয়েছে। পুলিশ প্রহরায় তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তিন দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার...

Photo

লোহাগড়ায় মাসুম হত্যার বিচারের দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: সন্তান মাসুমকে নির্মমভাবে...

Photo

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের...

Photo

ঝিনাইদহে বিয়ের নামে প্রতারণা, সর্বশান্ত মালয়েশিয়া প্রবাসী

বসির আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি: প্রতারক বাবা ও মেয়ের প্রতারনায় সর্বশান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত