রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিক্ষক আলহাজ্ব সিরাজুল ইসলামের ইন্তেকাল

উচ্চকন্ঠ   03-May-2026   51

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক শহরের মধুগঞ্জ বাজার ঢাকালে পাড়ার বাসিন্দা আলহাজ্ব সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকাল সাড়ে তিনটায় স্টোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেন। সর্বশেষ তিনি কালীগঞ্জ কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ হিসাবে দায়িত্বে ছিলেন। শিক্ষকতf জীবনে তিনি এর আগে সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় ও সরকারী নলডাঙ্গা ভূষনস্কুল থেকে অবসর নিয়েছিলেন।
পরিবার সুত্রে জানায়, সকালে বুকে কিছুটা ব্যাথা অনুভব করছিলেন। এরপরও শাররিক অসুস্থ্যতার মধ্যেই বিদ্যালয়ে গিয়েছিলেন। বিকাল সাড়ে তিনটার দিকে বাসায় ফিরে পানি খাবার পর পরই মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃতঃ ঘোষনা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার রাতে ঈশা নামাজ পর ভূষনস্কুল ইদগাহ মাঠে মরহুম সিরাজুল ইসলামের ১ম জানাজা ও ইংলিশ কোয়ালিটি স্কুলে ২য় জানাজা নাজাজ শেষে গ্রামের বাড়ি ঝিনাইদহের হাটগোপালপুরে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। শ্রদ্ধেও এই শিক্ষকের মৃত্যুতে কালীগঞ্জে শোকের ছায়া নেমে আসে।

office@ukantho.com


Photo

প্রবাসীদের আরও সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যখন তারা (আওয়ামী লীগ...

Photo

ঝিনাইদহে নিরাপদ সড়ক আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) ২১ সদস্য...

Photo

সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য...

Photo

মধুহাটিতে জামায়াতের কর্মী সমাবেশে চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের নাম ঘোষণা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ২ ন¤^র মধুহাটি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত