মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বারবাজারে বিশাল র‍্যালি

উচ্চকন্ঠ   18-Sep-2025   64

Photo

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৯ নম্বর বারবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই র‍্যালিটি বারবাজারের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার বারের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান বেল্টু সাহেব সহধর্মিনী জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মুর্শিদা জামান বেল্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারবাজার ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মোজাফফর হোসেন মংলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য রেজাউল ইসলাম নুনু ও আশরাফ হোসেন স্বপন। এছাড়াও র‍্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, সাবেক সদস্য আনোয়ার হোসেন, আব্দুর রশিদ, আতিকুর রহমান আতিক, ফজলুর রহমান তপন, পৌর বিএনপির সদস্য মিরু খা এবং পৌর বিএনপির অন্যতম নেতা, সংগঠক সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শহিদুল ইসলাম, মাসুদ রানা, জাহিদ হাসান এনডি, মাফি বিশ্বাস, উজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক, মিরু হোসেন, ডা. জাহাঙ্গীর, আলাউদ্দিন আলা, নাসির হোসেন, মুক্তার হোসেন, মোসলেম হোসেন সহ আরও অনেক নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোর্তুজা জিকো, যুবনেতা নাজমুল হোসেন,আশরাফুল ইসলাম শান্তি, সাগর, ফরিদ, জাহিদ, আব্দুর রহমান, রুহুল আমিন, লোকমান এবং ছাত্রনেতা আরাফাত রহমান কোকো সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা র‍্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, "গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।" বক্তারা সরকারের ব্যর্থতা, গণতন্ত্রহীনতা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং আগামীর আন্দোলনে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এই বিশাল জমায়েত ও র‍্যালির মধ্য দিয়ে বারবাজার ইউনিয়ন বিএনপি প্রমাণ করেছে যে তারা সংগঠিত ও প্রস্তুত ভবিষ্যতের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের জন্য।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বাংলাদেশ ল'ইয়ার্স কাউন্সিলের শুকরিয়া মিছিল

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জামায়াত নেতা এটিএম আজহারুল...

Photo

ঝিনাইদহের মহেশপুর মাশউক এর উদ্যোগে বিনামুল্যে সনোফিল্টার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর প্রকল্প এলাকায়...

Photo

বরগুনায় মধ্যরাতে বাজারে আগুন, ৩০ দোকান পুড়ে ছাই

এফএনএস: বরগুনার পাথরঘাটায় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ থেকে ৩০টি ব্যবসা...

Photo

চৌগাছায় জুলাই আন্দোলনের শহীদ আল-আমিনের পরিবারের সাথে জামায়াত নেতাদের সাক্ষাৎ

মো শহিদুল ইসলাম, চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার জুলাই আন্দোলনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত