প্রিয় ঝিনাইদহ
সড়ক দূর্ঘটনায় পা ভেঙ্গে মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিল উদ্ধার
উচ্চকন্ঠ 03-Jan-2025 28
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
মটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিল ফেনসিডিল। পথে সড়ক দূর্ঘটনায় রাস্তাতেই ছিটকে পড়ল ১৭০ বোতল ফেনসিডিল। ধরা পড়ল স্থানীয় জনগণের হাতে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক স্থানে।
কালীগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বর্ণনামতে, জীবননগর উপজেলার ঘোষনগর গ্রামের শুকুর আলীর ছেলে মাদক ব্যবসায়ী মোহাম্মদ মিন্ট ু(৪০) একটি মটরসাইকেলে ১৭০ বোতল ফেনসিডিল নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। দুপুর ১টার সময় কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের লাউতলা বাজারে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে মটরসাইকেলে থাকা মাদক ব্যবসায়ী মিন্ট ুর একটি পা ভেঙ্গে যায় এবং তার কাছে থাকা ১৭০ বোতল ফেনসিডিল রাস্তায় ছড়িয়ে পরে। এসময় স্থানীয় জনগণ মিন্ট ুকে আটক করে পুলিশে খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উক্ত ফেনসিডিল উদ্ধার ও আহত মাদক ব্যবসায়ীকে আটক করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, দূর্ঘটনায় আহত মাদক ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নিকট থেকে ১৭০ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল এবং নগদ ৩৩৫০ টাকা জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা করা হবে।
office@ukantho.com