রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘরে পড়েছিল মা-মেয়ের অর্ধগলিত লাশ

উচ্চকন্ঠ   30-Sep-2025   78

Photo

এফএনএস: ঠাকুরগাঁওয়ে বদ্ধ ঘর থেকে সমিলা রানি (৪৫) ও প্রতিবন্ধী শাপল রানি (১৮) নামে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (২৯) সন্ধ্যায় সদর উপজেলার ভুল্লী থানাধীন আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। তারা উভয়ে একই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের স্ত্রী-মেয়ে। প্রতিবেশী ননী চন্দ্র বলেন, সমিলা তার শারীরিক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে বাড়িতে একায় থাকতেন। তার স্বামী দ্বিতীয় সংসারে থাকেন। বিকেলে এনজিও মাঠকর্মী এসে খোঁজাখুঁজি করলে তাদের কোন সাড়াশব্দ মেলেনি। পরে সবাই মিলে ডাকাডাকি করলে ভেতরে লাশ দেখতে পাওয়া যায় আর চারদিকে গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হয়। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। প্রতিবেশী পুস্পা রানি বলেন, পাশের বাড়িটা আমাদের। আমরা সকালে কাজে যাই সন্ধ্যায় আসি। কয়েকদিন থেকেই তাদের বাইরে দেখিনি। শোনলাম যে ঘরের ভেতরে উনারা মারা গেছেন। ভুল্লী থানার এসআই দীন মোহাম্মদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আসার পর ভেতর থেকে দরজা বন্ধ ছিল। দরজায় স্পর্শ করার পর বিদ্যুতের সংযোগ মিলেছে। শর্ট সার্কিটের কারণে মৃত্যু ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।

office@ukantho.com


Photo

নিবন্ধনের সঙ্গে দাড়িপাল্লাও ফিরে পাবে, প্রত্যাশা জামায়াতের

এফএনএস: উচ্চ আদালতের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরিয়ে দেওয়ার বিষয়ে...

Photo

রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি

এফএনএস: মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা...

Photo

পাকিস্তানের বাণিজ্য প্রতিনিধি দলের ঢাকা সফরে সন্তুষ্টি প্রকাশ

এফএনএস: পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এশিয়া প্যাসিফিক)...

Photo

ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে নার্সদের বিক্ষোভ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত