সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ডিপ্লোমা কোর্সকে স্নাতক সমমানের দাবিতে ঝিনাইদহে নার্সদের বিক্ষোভ

উচ্চকন্ঠ   15-May-2025   49

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস) সমমানের দাবি জানিয়ে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ( ১৫ মে) সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ পায়রা চত্ত্বর প্রাঙ্গণে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রী বাস্তবায়ন কমিটির আহ্বানে এ কর্মসূচির আয়োজন করেন নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এইচএসসি পাস করার পর চার বছর মেয়াদী ডিপ্লোমা কোর্স করেও আমরা ডিগ্রী সমমানের স্বীকৃতি পাচ্ছি না, যা চরম বৈষম্য। সমমানের শিক্ষার্থীরা ডিগ্রী পেলেও আমাদের বঞ্চিত করা হচ্ছে। এটা অবিচার। তারা আরও বলেন, সেবামূলক পেশায় আমরা কাজ করি, অথচ আমাদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে। এই বৈষম্য বন্ধ করে দ্রুত ডিপ্লোমা কোর্সকে স্নাতক (ডিগ্রী পাস) সমমানের স্বীকৃতি দিতে হবে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। তারা ‘সেবাই ধর্ম, বৈষম্যে ঠাঁই নাই’, ‘ডিপ্লোমাকে ডিগ্রী চাই’ এমন নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬...

Photo

সবজি-মাছ-মুরগির দাম বেড়েছে, চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা

এফএনএস: রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামে...

Photo

২৪ ঘণ্টার মধ্যে মিলবে পাকিস্তানের ভিসা: হাইকমিশনার

এফএনএস: বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানে যাওয়ার জন্য অনলাইনে আবেদন...

Photo

বাদাম কিনতে গিয়ে প্রান গেল ৪ বছরের শিশুর

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ফেরিওয়ালার কাছ থেকে বাদাম কিনে রাস্তা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত