বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবাইল আসক্তি ভেঙে দেশকে জানতে বিনা টাকায় ৬৪ জেলা ভ্রমনে ঝিনাইদহের তরুণ আলিম দার

উচ্চকন্ঠ   08-Apr-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশকে জানার অদম্য ইচ্ছা আর বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্য নিয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন ঝিনাইদহ জেলার এক তরুণ, আলিম দার। বিনা টাকায় দেশের ৬৪টি জেলা ভ্রমণের উদ্দেশ্যে তিনি যাত্রা শুরু করেছেন গত ২৮ মার্চ ২০২৬, চুয়াডাঙ্গা জেলা থেকে।
এই ভ্রমণের পেছনে রয়েছে একটি শক্তিশালী বার্তা। আলিম দার মনে করেন, বর্তমান প্রজন্ম ক্রমেই মোবাইল আসক্তির দিকে ঝুঁকে পড়ছে, যার ফলে তারা দেশ, সংস্কৃতি ও মানুষের সাথে সরাসরি সংযোগ হারাচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে এসে তরুণদের বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানাতেই তার এই উদ্যোগ।
আলিম দার জানান, টাকা না থাকলেও ইচ্ছা থাকলে ভ্রমণ করা সম্ভব। আমি সেটাই প্রমাণ করতে চাই। দেশের ইতিহাস, ঐতিহ্য, বিখ্যাত খাবার এবং সাধারণ মানুষের জীবনযাপন কাছ থেকে দেখাই আমার মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এই যাত্রাপথে তিনি ট্রাক, বাস এবং স্থানীয় মানুষের সহযোগিতায় এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছেন। অপরিচিত মানুষদের আন্তরিকতা ও সহমর্মিতাই তার এই পথচলার প্রধান শক্তি।
এই ভ্রমণের মাধ্যমে তিনি শুধু নিজের অভিজ্ঞতাই অর্জন করছেন না, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সেসব অভিজ্ঞতা শেয়ার করে অন্যদেরও অনুপ্রাণিত করছেন। তার আশা, তরুণরা মোবাইল স্ক্রিনের গণ্ডি থেকে বেরিয়ে এসে দেশকে জানার আগ্রহী হবে।
স্থানীয়রা তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অনেকেই তার যাত্রায় সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগ সত্যিই সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছেন সচেতন মহল।
আমাদের পক্ষ থেকে আলিম দারের এই সাহসী ও অনুপ্রেরণামূলক যাত্রার জন্য রইলো আন্তরিক দোয়া ও শুভকামনা। তার এই পথচলা সফল হোক এবং দেশের তরুণ সমাজকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করুক-এই প্রত্যাশা সবার।

office@ukantho.com


Photo

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: নওগাঁয় একটি সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার...

Photo

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর, আহত-৫

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড়...

Photo

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

এফএনএস: প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর-ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক...

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের সাইবার দুর্বৃত্তদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ফেসবুকে ঝিনাইদহে নিষিদ্ধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত