রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নড়াইলে জামায়াত ইসলামের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   11-Sep-2025   61

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলে জামায়াত ইসলামের ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস ও মাওলানা মির্জা আশেক এলাহি।

কর্মশালায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা আমীর আতাউর রহমান বাচ্চু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। এছাড়া জেলা সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন খান, আবুল বাশার ও অধ্যাপক আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, জামিরুল হক টুটুল, খিয়াম উদ্দিন, ড. খান আব্দুস সোবহানসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিশেষে সকলের প্রাণবন্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে কর্মশালাটি প্রাণবন্ত হয়ে উঠে এবং সফলভাবে সমাপ্ত হয়।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক...

Photo

ফেব্রুয়ারির নির্বাচনই বিএনপির সামনে এখন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

এফএনএস: ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানই বিএনপির...

Photo

কালীগঞ্জে মুজিবের ভাষন প্রচার করায় বিক্ষুব্ধ জনতার হামলা: মাইক ভাংচুর, একজন আহত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: শেখ মুজিবের ভাষন মাইকে প্রচার...

Photo

দক্ষিণ আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশি নিহত

এফএনএস: দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত