বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় ফসলের ভেজাল ভিটামিন জব্দ ও ধ্বংস

উচ্চকন্ঠ   27-May-2025   99

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের শৈলকুপায় অভিযান চালিয়ে কৃষিতে ব্যবহৃত গ্লোবাল কোম্পানী লিমিটেডের ২৩ কার্টুন ভেজাল পিজিআর নামের ভিটামিন জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা রোডের নারিকেল হাটের জালাল ট্রেডার্স নামের একটি সার ও কীটনাশক দোকানে অভিযান চালিয়ে ভেজাল পণ্য জব্দ করে উপজেলা কৃষি বিভাগ।
কৃষিতে ব্যবহারের ভেজাল পিজিআর নামের এ ভিটামিনটি দীর্ঘদিন ধান, পেঁয়াজ সহ বিভিন্ন ফসলের বৃদ্ধি জন্য ব্যবহার হয়ে আসছে। পরে জব্দকৃত এ ভেজাল পণ্যটি নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে ধ্বংস করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, কৃষি বিভাগ সারাদেশে ফসলের গ্রোথ ভিটামিন রেগুলেটর বা পিজিআর নামের পন্যের উপর পরীক্ষা চালিয়ে ২০টি ভেজাল পণ্য পেয়েছে। যার মধ্যে গ্লোবাল কোম্পানী লিমিটেডের পিজিআর রয়েছে।
মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসিল্যান্ড সিরাজুস সালেহীনের উপস্থিতিতে শৈলকুপা বাজারে অভিযান চালিয়ে জালাল ট্রেডার্স নামের সার কীটনাশকের দোকান থেকে ২৩ কার্টন ভেজাল পিজিআর জব্দ করা হয়। যার মধ্যে রয়েছে ১৩৮ বোতল ভেজাল ভিটামিন। পরে জব্দকৃত এ পণ্যগুলো পৌর ভবনের পিছনে গর্তের মধ্যে সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়।

office@ukantho.com


Photo

ড. ইউনূসের কথায় জিয়াউর রহমানের কণ্ঠ শুনছেন মির্জা ফখরুল

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কথায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর...

Photo

ঝিনাইদহ অংকুর নাট্য একাডেমির মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ অংকুরের মাস ব্যাপী শীতবস্ত্র...

Photo

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে ২ শিশুর মৃত্যু

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই...

Photo

মোটরসাইকেলের অগ্রিম কর আরোপ না করার আহ্বান জামায়াত আমিরের

এফএনএস: মোটরসাইকেল মালিকদের ওপর অগ্রিম কর আরোপের সম্ভাব্য সিদ্ধান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত