মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেহেরপুরে আগ্নেয়াস্ত্র গুলিসহ অনলাইন জুয়াড়ি আটক

উচ্চকন্ঠ   08-Jan-2026   90

Photo

এফএনএস: মেহেরপুরের মুজিবনগরে সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ শীর্ষ অনলাইন জুয়াড়ি বিল্লাল হোসেন আটক হয়েছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে একটি টহল দল মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে বিল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। বিল্লাল এলাকার শীর্ষ অনলাইন জুয়াড়ি হিসেবে চিহ্নিত। অভিযানে তার শয়নকক্ষের ওয়ারড্রোবের ভেতর থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। মুজিবনগর থানা পুলিশ জানিয়েছে, আটক বিল্লাল হোসেন একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চোরাচালান, মানি লন্ডারিং, অনলাইন বেটিং ও ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

office@ukantho.com


Photo

যশোরে স্ত্রীকে হত্যার পর নিজের শরীরেও ছুরি চালালো স্বামী

এফএনএস: যশোরে পারিবারিক কলহের জের ধরে সামিনা আক্তার নামে এক গৃহবধূকে...

Photo

শুল্ক আরোপ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে দেওয়া চিঠি নিয়ে ইতিবাচক প্রত্যাশা অর্থ উপদেষ্টার

এফএনএস: যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক...

Photo

কালীগঞ্জে ইউনিয়ন মেম্বারদের জাঁল স্বাক্ষরের রেজুলেশনে কাজ করার অভিযোগ প্যানেল চেয়ারম্যান, এক মেম্বার ও সচিবের বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন...

Photo

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

হাবিব ওসমান কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: প্রতারণা ও চেক জালিয়াতিসহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত