সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, প্রতিপক্ষের ৬-৭ বাড়ি ভাংচুর ও গবাদিপশু লুট!

উচ্চকন্ঠ   03-Jul-2026   55

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে মোস্তাফা কাজী (৬৪) নামে এক বৃদ্ধকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।হত্যার পরেই প্রতিপক্ষের ৬-৭ বাড়ি ভাংচুর,পাওরটিলার ও গবাদিপশু লুটপাটের যটনা ঘটেছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফা কাজী ভদ্রবিলা ইউনিয়নের পলাইডাঙ্গা গ্রামের মৃত আলমাস কাজীর ছেলে। কয়েক বছর আগে তিনি মহারাগ গ্রামে বসতি গড়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) ভদ্রবিলা বাজার সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের কিশোরদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২ জুলাই) একই ঘটনায় আবারও দুই পক্ষের কিশোরদের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি শান্ত করতে স্থানীয়রা শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার উদ্যোগ নেন।
শুক্রবার বিকেলে ওই সালিশে অংশ নিতে বাড়ি থেকে ভদ্রবিলা বাজারের উদ্দেশ্যে রওনা হন মোস্তাফা কাজী। পথে প্রতিপক্ষের লোকজন তাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বেগম রোকেয়া দিবসে ৬ অদম্য নারীকে সম্মাননা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে...

Photo

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর...

Photo

গোহাটা মডেল নূরানী মাদ্রাসায় কুরআনের সবক প্রদান

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী...

Photo

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত