প্রিয় ঝিনাইদহ
সাত দফা মেনে না নিলে একদফার পাথরে সরকারকে পিষ্ট করা হবে-জামায়াতে আমীর
উচ্চকন্ঠ 01-Nov-2026 8
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: সাত দফা মেনে না নিলে একদফার পাথরে সরকারকে পিষ্ট করা হবে বলে হুশিয়ারী জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমানের। শনিবার রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে জামায়াতের লং মার্চ কর্মসূচির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
তিনি আরো বলেন, গণভোট অবৈধ হলে সংসদ নির্বাচন কখনও বৈধ হতে পারে না। এই জাতির সাথে দ্বিচারিতা ও বিশ্বাস ঘাতকতা ১১ দল করতে দেবে না । আজ হোক কাল হোক একদফা মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে। সোজা আঙ্গুল হলে ভালো না হলে আঙ্গুল বাকা করা হবে। লং মার্চে ঝিনাইদহের পথসভায় ১১ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
office@ukantho.com