রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার: ৫ জানুয়ারি ভোট গ্রহন

উচ্চকন্ঠ   03-Jan-2025   33

Photo

মোঃ হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত দেশের দক্ষিন পশ্চিমাঞ্চেলের সবচেয়ে ভারি শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ স্থগিত আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ আদেশের ফলে পূর্বের ঘোষিত তফসীল অনুযায়ী মোচিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ৫ জানুয়ারি যথাসময়ে অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি মোচিক শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহাব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস স্বাক্ষরিত এক চিঠিতে স্থগিত আদেশ প্রত্যাহার ও পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ি ৫ জানুয়ারি ভোট গ্রহনের বিষয়টি জানানো হয়।

এর আগে গত ৩০ ডিসেম্বর মোচিক/এমডিসেল-০৭/২৩৬২ সূত্র মোতাবেক মোবারকগঞ্জ চিনিকল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৫ স্থগিত আদেশ দেওয়া হয়েছিল। নির্বাচন স্থগিত আদেশের ফলে শ্রমিক অসন্তোষ এবং চলমান উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলে মিলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, বিভাগীয় শ্রম আদালত রাজশাহী এর বিজ্ঞ আইনজীবীর আইনি মতামত, বিএসএফআইসি সদর দপ্তরের মৌখিক পরামর্শ এবং নির্বাচন পরিচালনা কমিটির ৩য় অধিবেশনের সিদ্ধান্ত মোতাবেক সাধারণ নির্বাচন স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

office@ukantho.com


Photo

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: হাসি মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ প্রাণ, এই...

Photo

ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে তফসিল: সিইসি। ডিসেম্বর বা পরের মার্চে নির্বাচন: প্রেস সচিব

এফএনএস: আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হতে হলে অক্টোবরে তফসিল...

Photo

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: গাজীপুরের টঙ্গীতে শত্রুতার জেরে (আধিপত্য বিস্তারকে) এক যুবককে...

Photo

মহেশপুর শীতে অধিক ফলনের আশায় লাইটিং পদ্ধতিতে হচ্ছে শত শত বিঘা জমি ড্রাগন চাষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আলোকিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত