বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উচ্চকন্ঠ   25-Jan-2025   59

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: হাসি মুখে রক্তদান বাঁচতে পারে লক্ষ প্রাণ, এই স্লোগানে কোটচাঁদপুর ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর পাঠাগার থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদর্ক্ষিন শেষে কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমানুল্লাহ-আল-মামুন। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুন্না বিশ্বাস, কোটচাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন মাতুব্বর। সভাপতিত্ব করেন ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজ প্রভাষক মোঃ আলমগীর হুসাইন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন সভাপতি শেখ মশিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মিলন আহামেদ, সহ-সভাপতি মো: জুলফিকার আলি, মো: শফিউর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মো: আব্দুল আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: নাহিদ হাসান বাঁধন, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: শাকিল আহমেদ, অর্থ সম্পাদক মেহেদী হাসান, সহ-অর্থ সম্পাদক মো: নয়ন হোসেন, দপ্তর সম্পাদক মো: ইমরান নাজির, সহ-দপ্তর সম্পাদক মো: জনি পারভেজ, প্রচার সম্পাদক মো: জুয়েল রানা, সহ-প্রচার সম্পাদক অঞ্জনা, রক্ত বিষয়ক সম্পাদক ইনারুল ইসলাম, সহ-রক্ত বিষয়ক সম্পাদক আল-আমীন, রক্ত বিষয়ক সম্পাদক (যশোর) মো: রিপন খান, সহ-রক্ত বিষয়ক সম্পাদক (যশোর) মোছা: মারইয়াম সরকার, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাকিব হাসান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদ মো: সোহানুর রহমান সোহান, সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, সাংস্কৃতিক ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো: মনোয়ার হুসাইন, সহ-সাংস্কৃতিক ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো; হাসনাত পায়েল, সহ-সাংস্কৃতিক ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মো: রিপন হুসাইন, নারী বিষয়ক সম্পাদক মোছা: আয়েশা আক্তার, সহ-নারী বিষয়ক সম্পাদক মোছা: শারমিন আক্তার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রোমান ছাব্বির, কার্যনির্বাহী সদস্য মো: সবুজ হোসেন, আরাফাত রিয়াদ, আকাশ ইসলাম, রাকিব হাসান, এসকে নিরব, আব্দুল কাদের, সিফাত হোসেন প্রমুখ।

office@ukantho.com


Photo

চাঁদাবাজ-সন্ত্রাসীদের শেষদিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমেই চাঁদাবাজ, সন্ত্রাস...

Photo

ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবো না: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত...

Photo

নেত্রকোনায় ধানক্ষেত থেকে গলাকাটা লাশ উদ্ধার

এফএনএস: নেত্রকোনায় ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালক এক যুবকের...

Photo

বর্তমান স্বামীকে নিয়ে সাবেক স্বামীকে হত্যার অভিযোগ

এফএনএস: কুমিল্লার লালমাইয়ে ডিভোর্সের পরও সাবেক স্বামী দুলাল হোসেনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত