শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   21-Apr-2025   77

Photo

এফএনএস: গাজীপুরের টঙ্গীতে শত্রুতার জেরে (আধিপত্য বিস্তারকে) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার রেল কলোনি বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক সিজন (২৫) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কান্দিরপাড়া গ্রামের স্বপন মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর পূর্ব থানার মরকুন পশ্চিম পাড়া রেল কলোনি এলাকায় বসবাস করতেন। স্থানীয়রা জানান, সিজন টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি পুরাতন মালামাল বেচাকেনার দোকানে কাজ করতেন। ঘটনার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর রেলওয়ে কলোনি এলাকার একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় দুই যুবক চায়ের দোকানে আসেন। এ সময় তাকে ডেকে বাইরে নিয়ে ধারালো চাপাতি দিয়ে বুকের বাম পাশে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। স্বজনেরা তাকে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, সিজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রæতার জেরে এ হত্যাকাÐ ঘটানো হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল...

Photo

সংস্কারের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার পর নির্বাচন চায় এনসিপি

এফএনএস: জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের...

Photo

ধর্ম যার যার রাষ্ট্র সবার, জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-হামিদুল ইসলাম হামিদ।

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার জননেতা তারেক রহমানের এ...

Photo

ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত