রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ধর্ম যার যার রাষ্ট্র সবার, জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করতে হবে-হামিদুল ইসলাম হামিদ।

উচ্চকন্ঠ   07-Nov-2025   71

Photo

নিজস্ব প্রতিবেদক: ধর্ম যার যার রাষ্ট্র সবার জননেতা তারেক রহমানের এ অমীয় বাণীকে ধারণ করে দেশ গড়ার সংগ্রামে সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জননেতা তারেক রহমান যথার্থই বলেছেন বাংলাদেশে কোন সংখ্যালঘু নেই আমরা সবাই বাংলাদেশী। ফলে আমরা সবাই সব ধর্মের মানুষ একে অপরের ভাই বন্ধু আত্মার আত্মীয়। জননেতা হামিদুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
জননেতা হামিদুল ইসলাম হামিদ বৃহস্পতিবার রাতে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রঘুনাথপুর রাস পূজা মন্দিরে ভক্ত পূজারীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা বলেন। পূজা মন্দিরের সভাপতি বিমল দাস খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবার রহমান মিলন। উল্লেখ্য এ অনুষ্ঠানে হাজার হাজার পূজারী অংশগ্রহণ করেছেন।

office@ukantho.com


Photo

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে...

Photo

জাতীয় ঈদগাহের পাশে ড্রাম থেকে খন্ড-বিখন্ড লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর শাহবাগে জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন...

Photo

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসককে হামিদের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক এ্যাড. আব্দুল...

Photo

মান্দায় পরকীয়ার জেরে বিজিবি সদস্যকে আটক করে গণপিটুনি

এস. এম. মিলন, নওগাঁ প্রতিবেদক: নওগাঁর মান্দায় প্রতিবেশি নারীর সঙ্গে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত