শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনা নিহত দুইজন, আহত হয়েছে অন্তত ৪ জন

উচ্চকন্ঠ   01-Oct-2026   18

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪ জন। বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার সাব রেজিস্টি অফিসের সামনে ও মহেশপুরে উপজেলার কুল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক আ স ম আব্দুস সামাদ মোটরসাইকেলে বৈশাখী তেল পাম্পের সামনে থেকে অফিসে যাচ্ছিলো। পথে সাব রেজিস্টি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাঁপা দিয়ে অপর একটি ইজিবাইকে ধাক্কা দেয়। এতে আব্দুস সামাদ ও ইজিবাইক চালক নুর হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুস সামাদকে মৃত ঘোষনা করে। আহত ইজিবাইক চালককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
অপরদিকে মহেশপুর উপজেলার কুল্লাপাড়া গ্রামের মসজিদের সামনে এট ভাটার মাটি টানা ট্রাক্টরের ধাক্কায় মামুন হোসেন নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মামুন হোসেন উপজেলার গাড়াপোতা গ্রামের বাসিন্দা।
মহেশপুর থানার ওসি আজাদ রহমান ও কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী নিহতের ঘটনা নিশ্চিত করে জানিয়েছে এই ঘটনায় মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

ইতিহাস গড়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ঝিনাইদহের ‘বাঘিনী’ জয়ীতা!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের ক্রিকেট ইতিহাসে এই প্রথম!...

Photo

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালীগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে...

Photo

ড্রাগন ফলের রাজধানী মহেশপুরের গৌরীনাথপুরে প্রতিদিন বিক্রি কোটি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর...

Photo

কালীগঞ্জের দামোদরপুরে জামায়েত ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ,প্রতিবেদক: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত