শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   18-May-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। যথাযথ নিয়মে পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সঠিকভাবে লবণ ব্যবহার করে সংরক্ষণ নিশ্চিত করা গেলে এই মূল্যবান সম্পদের অপচয় রোধের পাশাপাশি দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ( ১৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যথা নিয়মে পশু জবাই ও কোরবানির চামড়া সংরক্ষণ” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এতিমখানা, মসজিদ, মাদ্রাসা, লিল্লাহ বোডিংয়ের দায়িত্বপ্রাপ্ত মুহতারিম, ইমাম, মুয়াজ্জিন, চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন। কর্মশালায় কোরবানিকৃত পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বাজারজাতকরণে করণীয় বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে চামড়া নষ্ট হওয়া রোধে সময়মতো ও সঠিক পরিমাণে লবণ প্রয়োগের গুরুত্ব, পরিষ্কার স্থানে সংরক্ষণ, পরিবহনের সঠিক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়ন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুবীর কুমার দাশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. এস. এম. আতিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান, বিসিকের উপব্যবস্থাপক সেলিনা রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ রিজাউল করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর, শিল্পনগরী কর্মকর্তা অর্ণব কুমার পোদ্দার এবং সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল বারিক।

প্রশিক্ষণ কর্মশালায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে কোরবানির চামড়াকে জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ, লবণের সঠিক ব্যবহার, চামড়ার গুণগত মান বজায় রাখা এবং চামড়া শিল্পের সম্ভাবনা তুলে ধরা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক নিয়মে কোরবানি ও সময়মতো লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করা গেলে চামড়ার গুণগত মান বজায় থাকে।

office@ukantho.com


Photo

ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম...

Photo

ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শনে জেলা প্রশাসক, আধুনিক ও উন্নত শিল্পনগরী গড়ার প্রত্যয়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ বিসিক শিল্পনগরী পরিদর্শন...

Photo

ডেইলি স্টার ও প্রথম আলোর দুটি নিউজ নিয়ে ক্ষোভ আইন উপদেষ্টার

এফএনএস: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল...

Photo

আনসার ভিডিপি ও ব্র্যাক ব্যাংক থেকে এনআইডি তথ্য ফাঁস

এফএনএস: জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এএসএম হুমায়ুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত