সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

উচ্চকন্ঠ   11-May-2026   41

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) ঝিনাইদহ জেলা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় জেলা শহরের পায়রা চত্ত্বরে এই কর্মসূচি পালিত হয়।
ঝিনাইদহ জেলা ফারিয়ার সভাপতি সাইফুল ইসলাম মিলন বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও কর্মক্ষেত্রে নানা ধরনের প্রতিবন্ধকতা, হয়রানি ও নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধান, পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে অন্যান্য বক্তারা, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দিয়ে আটকের তীব্র নিন্দা জানানো হয়। তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরাই এ দেশের সর্বোচ্চ শিক্ষিত। সরকার শিক্ষিত বেকারদের চাকরি ব্যবস্থা করতে পারছে না বলেই এই পেশায় এসে হালাল পন্থায় জীবিকা নির্বাহ করছে।
জেলা ফারিয়ার সভাপতি সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তারেক শাহরিয়ার শোভন এর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা ম্যানেজার ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সহ-সভাপতি কামরুজ্জামান, মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পি জেলা ফারিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ঝিনাইদহে কর্মরত ২৫০ জন মেডিকেলে প্রমোশন অফিসার।

office@ukantho.com


Photo

বাগেরহাটে বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

এফএনএস: বাগেরহাটে মোবাইল অপারেটর কোম্পানির সিম বিক্রয় কর্মীকে সংঘবদ্ধ...

Photo

ছাত্র আন্দোলন ব্যবহৃত পিস্তলসহ গুলি উদ্ধার, ২ আওয়ামীকর্মী আটক

এফএনএস: কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দেশীয়...

Photo

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি

এফএনএস: শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি...

Photo

আওয়ামীলীগের নিবন্ধন বাতিল ইস্যুতে যা বললেন ইসি আনোয়ারুল

এফএনএস: আওয়ামী লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত