মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঘুষের টাকাসহ আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার

উচ্চকন্ঠ   07-Jan-2026   67

Photo

এফএনএস: ঘুসের এক লাখ ২০ হাজার টাকাসহ যশোরের প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে তার দপ্তর থেকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর। বুধবার বিকেলে দুদক যশোরের উপ-পরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি টিম শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করে। সেখানে আশরাফুল আলমকে তার কক্ষ থেকে আটক করা হয়। একইসাথে উদ্ধার করা হয়েছে ঘুসের এক লাখ ২০ হাজার টাকা। যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানিয়েছেন, তার স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তার স্ত্রী মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকার জন্য তিনি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সাথে যোগাযোগ করেন। নুরুন্নবী জানিয়েছেন, স্ত্রীর পেনশনের টাকা নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গত তিন মাস ধরে নানাভাবে তাকে ঘুরাচ্ছেন। একপর্যায়ে তার হাতে ঘুসের আশি হাজার টাকা তুলে দেওয়া হয়। এরপর আরো ঘুস দাবি করলে তিনি টাকা দিতে অপরগতা প্রকাশ করেন। কিন্তু টাকা না দিলে তার স্ত্রীর পেনশনের টাকা ছাড় করা হবে না বলে সাফ জানিয়ে দেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এছাড়া, খুলনা বিভাগীও এক কর্মকর্তার যোগসাজসে তার স্ত্রীর বেসিকও কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ নুরুন্নবীর। তার ওপর নানাভাবে নির্যাতন করতে থাকেন প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। তিনি আরো অভিযোগ করেছেন, বুধবার বিকেলে ফাইল ছাড় করানোর জন্য ঘুসের এক লাখ ২০ হাজার টাকা প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে তুলে দেন। গোপন সূত্রে সংবাদ পেয়ে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে ঘুসের ওই টাকাসহ আশরাফুল আলমকে আটক করে। দুদক সমন্বিত যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন জানিয়েছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘুসের এক লাখ ২০ হাজার টাকাসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতিও চলছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

office@ukantho.com


Photo

নড়াইলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবকে পিটিয়ে হত্যা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়ায় প্রতিপক্ষের...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়...

Photo

নড়াইলে দৈনিক পাঠক প্রবাহের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল থেকে প্রকাশিত নতুন...

Photo

বাড়ির নীচের বিশেষ সুড়ঙ্গ থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

এফএনএস: নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় চট্টগ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত