মঙ্গলবার | ৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

উচ্চকন্ঠ   19-Apr-2026   84

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা শহরে একটি বহুতল ভবনে রং করার সময় নিচে পড়ে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সোয়েব আলী (৪৫)।
রোববার (১৯ মার্চ) সকালে শহরের পোস্ট অফিস সংলগ্ন আক্তার ফার্মেসির চতুর্থ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়েব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের হরিপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা এবং মতিয়ার রহমানের পুত্র। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভবনের চতুর্থ তলায় রং করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান সোয়েব আলী। পড়ে যাওয়ার সময় তিনি প্রথমে বিদ্যুতের তারে আঘাতপ্রাপ্ত হন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, খবর ছড়িয়ে পড়লে নিহতের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে চিরকুট লিখে যুবতীর আত্মহত্যা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বাবা-মা কেউ নেই। ২০০৯ সালের ৩১ মার্চ...

Photo

শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

এফএনএস: অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের...

Photo

ঝিনাইদহে ডিম দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন...

Photo

চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

এফএনএস: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকচাপায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত