মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: বাংলাদেশিদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উচ্চকন্ঠ   01-Mar-2026   39

Photo

এফএনএস: ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইরানের সাম্প্রতিক ঘটনাবলির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এছাড়া বৈঠকে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক বেশ কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সৃষ্ট পরিস্থিতিও গুরুত্ব পায়। বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ আটকে পড়া যাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকেই বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনা ও সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

office@ukantho.com


Photo

মিছিল প্রস্তুতিকালে ছাত্রলীগের ১০ নেতাকর্মী আটক

উচ্চকন্ঠ ডেস্ক: চট্টগ্রামে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত সংগঠন...

Photo

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

মহেশপুর জামায়াতের বিরুদ্ধে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার...

Photo

কালীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত