মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

উচ্চকন্ঠ   28-Oct-2025   83

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
২৮ অক্টোবর মঙ্গলবার সকালে শহরের কালিবাড়ি ঘাটে চিত্রা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ঝিনাইদহ ৪ নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব সাইফুল ইসলাম ফিরোজ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগনের আমিষের চাহিদা পূরণে মাছ চাষের কোন বিকল্প নেই। দেশে আমিষের চাহিদা পূরণে গ্রামগঞ্জে হাঁস মুরগি ও গৃহপালিত পশু পালনে জনগণকে উদ্বুদ্ধ করতে যুবদলের নেতাকর্মীদের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে ঝিনাইদহ-৪ আসনের এমপি আবু তালিবের মতবিনিময়

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর উপজেলার আংশিক)...

Photo

ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না: ঝিনাইদহে আম জনতা দলের পরিচিতি সভায় বক্তাগন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে...

Photo

জাতীয় নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

এফএনএস: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ...

Photo

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় ৫৪ জন আটক

এফএনএস: গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত