বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ট্রেড লাইসেন্স নিতে গিয়ে জেলা ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ

উচ্চকন্ঠ   01-Mar-2026   154

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ট্রেড লাইসেন্স নিতে গিয়ে এক যুবককে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের বাসিন্দা তাছিম আহম্মেদ প্রান্ত (২৭) রবিবার (১ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেড লাইসেন্স গ্রহণের উদ্দেশ্যে উপজেলার বগেরগাছি গ্রামের রাখালগাছি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। তিনি ইউপি কার্যালয়ের বারান্দায় অবস্থানকালে পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার আক্তার, মুনতাজ, কামাল, নাজমুল ও জয়নাল সেখানে উপস্থিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের সৃষ্টি হয়।
তার চিৎকারে স্থানীয় আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান। যাওয়ার সময় তারা ভবিষ্যতে তাকে খুন-জখমসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আরও জানান, অভিযুক্তদের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য দলাদলি সংক্রান্ত বিরোধ চলছিল এবং এর আগেও তাকে বিভিন্ন সময় মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে আইনি সহায়তা পাওয়ার জন্য তিনি কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে রাতে দুটি ব্যবসা প্রতিষ্টানে দুঃসাহসিক চুরি

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর...

Photo

মহেশপুরে যৌথ বাহিনীর হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে শাহ আলম (২৫) নামের...

Photo

আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত

এফএনএস: ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির...

Photo

গোলাম মাওলা রনি মিথ্যাচার ও বিভ্রান্তির উৎস হয়ে উঠেছেন: প্রেস সচিব

এফএনএস: সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত