সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পঞ্চম বিয়ে করায় স্বামীকে হত্যার অভিযোগ চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে

উচ্চকন্ঠ   23-Feb-2025   54

Photo

এফএনএস: চট্টগ্রাম নগরে মো. আলাউদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চতুর্থ স্ত্রীর বিরুদ্ধে। পঞ্চম বিয়ে করায় স্ত্রী নুর জাহান (২৩) তাকে কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর গ্রামবাসীর সহযোগিতায় অভিযুক্ত স্ত্রী নুর জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার হালিশহর থানার ওসি মোহাম্মদ মণিরুজ্জামান জানান, গত শনিবার মধ্যরাতে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুরী থানাধীন মতি আলম বাজার এলাকায়। ওসি মণিরুজ্জামান বলেন, নিহত আলাউদ্দিন আগে চারটি বিয়ে করেন। চতুর্থ স্ত্রী নুর জাহান তার সঙ্গে হালিশহরের বাসায় থাকতেন। এরই মধ্যে আলাউদ্দিন চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আবারও পঞ্চম বিয়ে করেন। এতে ক্ষিপ্ত হয়ে চতুর্থ স্ত্রী রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুর জাহান বেগমকে গ্রেপ্তার করে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হালিশহর থানার এসআই আবু আসাদ মিয়া বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চম বিয়ে করেন আলাউদ্দিন। চারটি বিয়ে করলেও তার সঙ্গে আছেন চতুর্থ স্ত্রী। বাকি তিন স্ত্রী কোথায় আছেন এখনও খোঁজ নিইনি। চতুর্থ স্ত্রীকে না জানিয়ে আলাউদ্দিন আবারও বিয়ে করেন। বিষয়টি নিয়ে চতুর্থ স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটি ও মনোমালিন্য চলছিল। গত শনিবার রাতে এ বিষয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এর এক পর্যায়ে ঘুমন্ত আলাউদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

office@ukantho.com


Photo

মহেশপুরের নাটিমা ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ১৭১ নারীর মাঝে চাল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ নম্বর...

Photo

কোটচাঁদপুরে পুলিশের হাতে দুটি মোটরসাইকেল সহ ৬ ডাকাত আটক

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা...

Photo

তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত...

Photo

ঝিনাইদহে ছয় লেন সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য’র দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ যশোর মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত