মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মুন্সীগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

উচ্চকন্ঠ   08-Mar-2025   55

Photo

এফএনএস: মুন্সীগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার আলী চোকদার (৬৫) নামের এক অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেকান্দার মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী সেরাজবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। তিনি সদরের চরমুক্তারপুর এলাকায় শরবত বিক্রি করেন বলে জানা গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে। মুন্সীগঞ্জ সদর থানার একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২ মার্চ বিকাল ৩টার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি গত শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওই দুই শিশু তাদের পরিবারের সঙ্গে সদরের চরমুক্তারপুর এলাকায় ভাড়াবাড়িতে থাকতো। দুই শিশুকে খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নির্জনে নিয়ে ধর্ষণ করে আসামি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম জানান, গত শুক্রবার রাতে দুই শিশুর একজন তার মাকে ঘটনাটি জানায়। পরে স্থানীয়রা আসামিকে আটক করে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ সেখানে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছেন ওই মা। এদিকে, দুই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানান ওসি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সড়ক র‍্যালি

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: জাতীয় মৎস্য পক্ষ–২০২৬ উপলক্ষে...

Photo

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কৃষি, ক্রীড়া ও স্বাস্থ্য উপকরণ হস্তান্তর

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মডেল মাধ্যমিক বিদ্যালয়,...

Photo

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের...

Photo

কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের প্রতিষ্ঠাতা সদস্যের স্মরণে দোয়া মাহফিল

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত