রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারের সময় আটক ১০

উচ্চকন্ঠ   30-Jan-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মাদক উদ্ধার সহ অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ১০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবি সূত্র জানায়,
রাতে মেদিনীপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৩/৭-এস সংলগ্ন এলাকায় নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকবিরোধী অভিযানে মেদিনীপুর গ্রামের মোঃ সুমন বিশ্বাসের আমবাগান থেকে আসামীবিহীন ভারতীয় ৪৪ বোতল মদ ও ২৩ বোতল ভিনসারেক্স সিরাপ উদ্ধার করা হয়। একইদিন সন্ধ্যায় শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মোঃ রমজান আলীর নেতৃত্বে নিয়মিত টহলকালে সীমান্ত পিলার ৬১/৮৮-আর সংলগ্ন চাপাতলা গ্রামের শরিফুলের কলাবাগান থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ৪ পুরুষ, ৩ নারী ও ৩ শিশুসহ মোট ১০ জনকে আটক করা হয়। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পারাপার রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক:সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা...

Photo

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান

এফএনএস আন্তর্জাতিক: চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের...

Photo

চট্টগ্রামে মাহিন হত্যা মামলায় আসামি তাজুল গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা...

Photo

ডিপ ফ্রিজ থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস: রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত