সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

তারেক রহমান প্রধানমন্ত্রী ও এ্যাড. আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

উচ্চকন্ঠ   17-Feb-2026   76

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ঝিনাইদহের কৃতি সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী মন্ত্রনালয়ের দায়িত্ব পাওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের হাসপাতাল সড়কের উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, উপজেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল ইসলাম রবি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন শহরের প্রধান সড়কগুলো। তারা দলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন এবং দেশের উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন।
এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশ সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ নতুন দিগন্তে এগিয়ে যাবে এবং আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তারা ঝিনাইদহের সন্তান আসাদুজ্জামান আইনমন্ত্রী হওয়ায় জেলার উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়। উপজেলা বিএনপির নেতারা ভবিষ্যতেও দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

নড়াইলে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে রচনা ও হামদ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর...

Photo

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী গুলিবিদ্ধ

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র...

Photo

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার সহ অবৈধ পারাপারে আটক ৪ জন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে...

Photo

বিএনপি অফিসে গুলিবর্ষণ ও ককটেল হামলা, নেপথ্যে আভ্যন্তরীণ গ্রুপিং

এফএনএস: পাবনার ফরিদপুর উপজেলায় বিএনপির পার্টি অফিসে গত বৃহস্পতিবার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত