সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বুকে ধানের শীষ লাগিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন দাঁড়িপাল্লায়: হাসনাত

উচ্চকন্ঠ   07-Feb-2026   65

Photo

এফএনএস:এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবারের নির্বাচন দখলবাজ, চাঁদাবাজ ও ধান্দাবাজদের বিরুদ্ধে সৎ মানুষের পক্ষে জনরায়ের লড়াই। তিনি বলেন, বুকে ধানের শীষ লাগিয়ে ভোটকেন্দ্রে যাবেন, কিন্তু ভোট দেবেন দাঁড়িপাল্লায়। যশোরেও দাঁড়িপাল্লার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। শনিবারবেলা ১১টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এই নির্বাচন জাতিকে দুই ভাগে বিভক্ত করেছে। একপক্ষ ভারতীয় গোলামীর পক্ষে, ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আরেক পক্ষ জুলুম, অন্যায় ও বিদেশি গোলামীর বিরুদ্ধে ইনসাফের পক্ষে দাঁড়িয়েছে। আমরা আর গোলামীর শৃঙ্খলে বন্দি থাকতে চাই না। তিনি ইনকিলাব মঞ্চে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের গোলাম নয়, পুলিশ দেশের ১৮ কোটি মানুষের। গত ১৭ বছরে যারা একটি দলের গোলামী করেছে, জুলাই বিপ্লবে তাদের পরিণতি আপনারা দেখেছেন-হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, এবারের নির্বাচন জাতির কলঙ্ক মোচনের নির্বাচন। আগামীর বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করছে এই ভোটের ওপর। একটি ফ্যাসিস্ট শক্তি আবারও ভোটকেন্দ্র দখলের পায়তারা করছে। তাই ১২ তারিখ সকাল ৭টার মধ্যে ভোটকেন্দ্রে গিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে এবং ফলাফল নিশ্চিত না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির নেতা নুরুজ্জামান। আরো বক্তব্য রাখেন জামায়াতের যশোর সদর-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক শামসুজ্জামান এবং এনসিপি নেতা সাকিব শাহরিয়ার। বক্তারা একযোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শিশু ধর্ষণ, ধর্ষক গ্রাম্য ডাক্তার আটক

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে...

Photo

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয়: সাদিক কায়েম

এফএনএফ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি...

Photo

কালীগঞ্জে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ডে...

Photo

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত