প্রিয় ঝিনাইদহ
অবশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে চাঁদার হাত থেকে রক্ষা পেলেন চাউল ব্যবসায়ীরা
উচ্চকন্ঠ 18-Apr-2025 45
নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাজনা আদায়ের নামে চাঁদাবাজী, প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট- শিরোনামে উচ্চকন্ঠ নিউজে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে পৌর প্রশাসন নড়েচড়ে বসেন। গত ১৫ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম পৌর ভবনে চাউল ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট পক্ষের সাথে বৈঠক করেন। এসময় তিনি ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে খাজনার নামে চাঁদাবাজী বন্ধে ইজারাদারকে নির্দেশ দেন এবং ভবিষ্যতে সরকার নির্ধারিত খাজনার অতিরিক্ত আদায় করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনাও দেন। এ ব্যাপারে চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ পাটোয়ারী উচ্চকন্ঠ নিউজকে বলেন- সুষ্ঠু ও সুন্দরভাবে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি সুরাহা করেছেন ফলে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি।
office@ukantho.com