সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঝিনাইদহ-৪ আসনের সকল পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন মুর্শিদা জামান বেল্টু

উচ্চকন্ঠ   03-Oct-2025   132

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ নির্বাচনী এলাকার সকল পূজামণ্ডপ পরিদর্শন করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন কালীগঞ্জের চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী, ঝিনাইদহ জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেল্টু।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি সকলের শান্তি কামনা করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ।
তিনি প্রতিটি পূজামণ্ডপ কমিটির হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার এই আন্তরিক সহায়তা ও সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ মুর্শিদা জামান বেল্টুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মুর্শিদা জামান বেল্টু ধারাবাহিকভাবে জনসংযোগ ও বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...

Photo

জামায়াত স্বাধীনতাবিরোধী রগ কাটা গ্রুপ, এদের পেছনে নামাজ হয় না: বিএনপি নেতা হাবিব

এফএনএস: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক...

Photo

রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে পর্যটক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক...

Photo

বড় সংকট না হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত বিএনপি: রিজভী

এফএনএস: বড় ধরনের সংকট তৈরি না হলে, বিপর্যস্তকর সংকট তৈরি না হলে, সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত