বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে আট কেজি গাঁজা উদ্ধার

উচ্চকন্ঠ   01-Feb-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩১ জানুয়ারি দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন মাধবখালী বিওপি এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, শনিবার আনুমানিক দুপুর ১টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাধবখালী গ্রামের মোঃ রফজেলের ভুট্টা ক্ষেতের মধ্যে সন্দেহজনকভাবে মজুত করা গাঁজা শনাক্ত করা হয়। পরে নায়েব সুবেদার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় আট কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

office@ukantho.com


Photo

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল এলাকায় ট্রাকচাপায় নাহিদ...

Photo

বিদ্যমান পরিস্থিতিতে করণীয় বিষয়ে ড. ইউনূসকে বিএনপির চিঠি

এফএনএস: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দেওয়া ‘দেশে বিদ্যমান...

Photo

মোবারকগঞ্জ চিনিকলের মাড়াই মৌসুম উদ্বোধন: ডিজিটাল ওজন যন্ত্রে আখের পরিমাপ, ৪৮ ঘন্টায় টাকা পরিশোধ

হুমায়ুন কবির, জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের...

Photo

১০ হাজার টাকা ঘুষ নেওয়া এলজিইডি প্রকৌশলীর পাঁচ বছরের কারাদন্ড

এফএনএস: এলজিইডি খুলনার কয়রা উপজেলা উপ-সহকারী প্রকৌশলী এস এম হাবিবুল্লাহকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত