সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লিবিয়া থেকে ইতালি পাঠানোর নামে যুবককে আটকে রেখে নির্যাতনের অভিযোগ

উচ্চকন্ঠ   31-May-2025   51

Photo

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে ইতালিতে পাঠানোর নামে এক যুবককে লিবিয়ার এক নির্জন স্থানে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপনের অভিযোগ উঠেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের হাসানহাটি গ্রামের আব্দুল হাকিমের ছেলে আলামিন এবং জহিরের নামে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও প্রতারকের কবল থেকে স্বামীকে রক্ষার জন্য আলামিনের স্ত্রীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গড়াইটিপি ইউনিয়নের সানোয়ার হোসেনের স্ত্রী নার্গিস বেগম।
লিখিত অভিযোগে নার্গিস বেগম জানান, আমার স্বামী ছানোয়ার হোসেন গত ২ বছর যাবত লিবিয়া থেকে কাজ করিতেছিল। পরবর্তীতে আলামিনের সাথে পরিচয় হলে তিনি আমার স্বামীকে লিবিয়া থেকে ইতলি নেওয়ার প্রলোভন দেখায়। আলামিনের কথা মত আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে আমাদের ভিটা বাড়ী বিক্রি করিয়া ছয় লক্ষ টাকা দিই। পরবর্তীতে আলামিন আমার স্বামী কে ইতালীর পরিবর্তে লিবিয়ার অজ্ঞাত স্থানে আটকে রেখে বিভিন্ন সময়ে আমাদের কাছে মুক্তিপণ স্বরুপ অতিরিক্ত পনের লক্ষ টাকা দাবী করে আমার স্বামীকে নির্যাতন, মারধর করে মোবাইলে ভিডিও পাঠায় এবং প্রাণনাশের চেষ্টা চালাচ্ছে।
ভুক্তভোগী সানোয়ারের স্ত্রী নার্গিস বেগম বলেন, আমার স্বামী উদ্ধার এবং প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করি দর্শনা থানা পুলিশ এবং ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদুল ইসলাম হাওলাদার বলেন, এ ব্যাপারে ভুক্তভোগী যদি দর্শনা থানায় লিখিত অভিযোগ দেয়। আর দর্শনা থানা পুলিশ অভিযোগের কপিসহ আমাদের নিকট এসে কোন সহযোগীতা চায় তাহলে আমরা অবশ্যই সহযোগীতা করবো এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

office@ukantho.com


Photo

শৈলকুপায় পিত্তথলি অপারেশন করতে গিয়ে চিকিৎসকের বিরুদ্ধে নাড়ি কাটার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় এক প্রাইভেট হাসপাতালে...

Photo

কালীগঞ্জে গণতন্ত্রের মা সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালিত

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ কালীগঞ্জে ১৫ আগস্ট...

Photo

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৮৩ জন, উদ্ধার ১৯ আগ্নেয়াস্ত্র

এফএনএস: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল...

Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল কি আওয়ামীলীগ পুনর্বাসন কেন্দ্র?

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালকে কেন্দ্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত