বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে বাড়িতে ঢুকে হাত-পা বেঁধে স্বর্ণালংকার লুট

উচ্চকন্ঠ   02-Oct-2025   72

Photo

এফএনএস: গাজীপুর মহানগরীতে পশ্চিম ধীরাশ্রম এলাকায় একটি বাড়িতে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মালিক সোবহানের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। গত বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। সোবহানের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে ধীরাশ্রম এলাকার বাড়ি আসেন তিনি। এ সময় বাড়ির কলাপসিবল গেট খোলা রেখেই খাবারের টেবিলে বসেন। পরে গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সোবহানকে রড দিয়ে আঘাত করে হাত-পা বেঁধে ফেলে। পরে আলমারির তালা ভেঙে ৯ ভরি স্বর্ণালংকার, নগদ দেড় লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। লুটপাট শেষে ঘরের বাইর থেকে তালা দিয়ে ডাকাত দল পালিয়ে যায়। সোবহানের প্রতিবেশী সরোয়ার হোসেন বলেন, ডাকাতরা চলে যাওয়ার পর তারা চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে এই পরিবেশ দেখে ৯৯৯ ফোন করি। পরে পুলিশ ঘটনাস্থলে আসেন। গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, রাতে খবর পেয়ে আমাদের একটি মোবাইল টিম ঘটনাস্থলে যায়। ততক্ষণে ডাকাতদলের সদস্যরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

আ. লীগ নিষিদ্ধ দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা...

Photo

ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আবাসিক এলাকা ও তিন ফসলী জমিতে...

Photo

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক জামায়াতের সম্ভাব্য প্রার্থী

এফএনএস: আগামী সংসদ নির্বাচনের জন্য কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে...

Photo

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান নারীর ক্ষমতায়নে দৃঢ়প্রতিজ্ঞ: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আসন্ন জাতীয় নির্বাচনকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত