রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আ. লীগ নিষিদ্ধ দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং

উচ্চকন্ঠ   09-May-2025   38

Photo

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে- এমন তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এরই মধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে সরকার। এরই মধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের পক্ষে থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আবদুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এ ঘটনার সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

office@ukantho.com


Photo

ফ্যাসিবাদকে প্রলম্বিতকারী বিচারকদের বিচার হতে হবে: রিজভী

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল...

Photo

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত,...

Photo

মাদারীপুরে বালু ফেলা নিয়ে সংঘর্ষে নিহত ৩

এফএনএস: মাদারীপুরের খোয়াজপুরে বালু ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায়...

Photo

গণহত্যাকারী-দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে: অলি

এফএনএস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত