সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

উচ্চকন্ঠ   12-Feb-2025   25

Photo

এফএনএস: অপারেশন ডেভিল হান্টে আশানুরূপ অস্ত্র উদ্ধার হয়নি, জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অভিযানে যে পরিমাণ অস্ত্র উদ্ধার হওয়ার আশা করেছিলাম, সে পরিমাণ অস্ত্র উদ্ধার হয়নি। তবে, আস্তে আস্তে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। গতকাল বুধবার সকালে গাজীপুরের সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আনসার বাহিনীর কার্যক্রমের প্রশংসা করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আনসার সদস্যদের যেসব দাবি যৌক্তিক তা গুরুত্ব দিয়ে মানা হবে। তাদের কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা আমি এখনো জানি না। কতদিন অপারেশন ডেভিল হান্ট চলবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, যতদিন পর্যন্ত ডেভিলরা থাকবে। এর আগে আনসার ও ভিডিপি একাডেমির দরবার হলে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেছে। দেশের ক্রান্তিকালে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে এ বাহিনীর সদস্যরা শতভাগ পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, দুর্গম পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ১৬টি আনসার ব্যাটালিয়ন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ হাজার আনসান ব্যাটালিয়ন সদস্য এবং ১৩ হাজার হিল আনসার ও হিল ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, ক‚টনৈতিক মিশন এবং শিল্প-প্রতিষ্ঠানে এই বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে। বর্তমানে ৫১ হাজার ৬৬৭ জন সাধারণ আনসার ও ভিডিপি সদস্য সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ৫ হাজার ৭৫৭টি স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। বাহিনীর ৩৯টি পুরুষ আনসার ব্যাটালিয়ন, দুইটি মহিলা আনসার ব্যাটালিয়ন এবং একটি বিশেষ আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি) রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন রয়েছে। অনুষ্ঠান সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আনসার বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য ভালো কাজের স্বীকৃতির জন্য ১৫৬ জন কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের আনসার ও ভিডিপির বিভিন্ন পদকে ভ‚ষিত করা হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা কুটির শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন।

office@ukantho.com


Photo

চাঁদাবাজদের ঘুম হারাম হয়ে গেছে: হাসনাত

এফএনএস: এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের ১১ দলীয়...

Photo

প্রধান উপদেষ্টা চাইলে আওয়ামী লীগের দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী...

Photo

নড়াইলে শিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং কর্মসূচি অনুষ্ঠিত

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ...

Photo

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি

এফএনএস: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরিফ ওসমান বিন হাদি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত