মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগে একজন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   28-Jun-2025   82

Photo

এফএনএস: ফেসবুকে রক্তমাখা ছুরি দেখিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আলমগীর হোসেন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার জাফতনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফটিকছড়ি থানা পুলিশ। গ্রেপ্তার আলগমীর হোসেন উপজেলার জাফতনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মহসিনের বাড়ির মৃত ছুন্নু মিয়ার ছেলে। এর আগে, গত শুক্রবার রাতে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত আলমগীর হোসেন ফেসবুক লাইভে এসে রক্তমাখা একটি ছুরি নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও সেনাপ্রধানকে হত্যার হুমকি দেন। এ ছাড়াও অশ্লীল ভাষায় গালাগাল করতেও দেখা গেছে তাকে। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে। পরে শনিবার সকাল ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ বলেন, ফেসবুক লাইভে রক্তমাখা একটি ছুরি নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেটি থানা পুলিশের নজরে আসার পর শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি বিস্ফোরক মামলায় আদালতে পাঠানো হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার দড়িগোবিন্দপুর...

Photo

নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সৎ প্রার্থীকে সমর্থন দিন: মিজানুর রহমান আজহারী

এফএনএস: নির্বাচনের আগে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয়...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের পাশে পড়েছিল যুবকের গলাকাটা লাশ

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয়...

Photo

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় ৩ পুলিশ কর্মকর্তা কারাগারে

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত