বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শুক্রবার থেকে টানা ৯ দিন ঈদের ছুটি শুরু

উচ্চকন্ঠ   27-Mar-2025   72

Photo

এফএনএস: পবিত্র ঈদ-উল-ফিতরের আগে বৃহস্পতিবার শেষ অফিস করেছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের সরকারি ছুটি কাটাবেন চাকরিজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হবে। তবে ৩১ মার্চ ঈদ-উল-ফিতর ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। ঈদ উপলক্ষে এই বছর পাঁচ দিনের ছুটি দেওয়া হচ্ছে। ২৮ মার্চ শবে কদরের ছুটি। এবার ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচ দিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) থাকবে ২ এপ্রিল পর্যন্ত। এর মাঝে ৩ এপ্রিল অফিস খোলা ছিল। কিন্তু সরকার ৩ এপ্রিলও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করেছে। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দুই দিনের সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে সব মিলিয়ে টানা ৯ দিন ছুটি ভোগ করবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

office@ukantho.com


Photo

সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত ৯

এফএনএস: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে সড়কে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে...

Photo

কালিগঞ্জ নির্বাহী অফিসার কর্তৃক ব্র্যাকের কারিগরি ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে উপজেলা নির্বাহী...

Photo

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন পুরনে কাজ করতে চাই-রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ফ্যাসিবাদ বিরোধী নেত্রী, যিনি কখনো অন্যায়ের...

Photo

শৈলকুপায় খাল থেকে প্রতিবন্ধী নারীর লাশ উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলার সাতগাছি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত