রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে যুবকের গলা কেটে আত্মহত্যার চেষ্টা

উচ্চকন্ঠ   25-Aug-2025   77

Photo

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় প্রেমঘটিত কারণে হাবিবুর রহমান (২০) নামের এক যুবক গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে চৌগাছা উপজেলার কায়েমকোলা শলুয়ার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহিনুর রহমান মন্টুর ছেলে। প্রেমঘটিত বিষয় নিয়ে বিরোধের জেরে তিনি নিজেই ধারালো ছুরি দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেন। ঘটনার পর ভিকটিমের বন্ধুরা তাকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
চৌগাছা থানার একটি সূত্র নিশ্চিত করেছে যে, বিষয়টি প্রেমঘটিত দ্বন্দ্ব থেকেই ঘটেছে। প্রেমিকার উপর অভিমান করেই হাবিবুর ধারালো ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

office@ukantho.com


Photo

জুলাই সনদ ২০২৫ ধারণ করেই সংবিধান সংশোধন হবে: আইনমন্ত্রী

এফএনএস: জুলাই সনদ ২০২৫-কে সামনে রেখে ও জুলাইয়ের চেতনাকে ধারণ করেই সংবিধান...

Photo

সন্ত্রাস-দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার নাহিদের

এফএনএস: সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এলাকা গড়ার অঙ্গীকার করে ভোট প্রার্থনা...

Photo

রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর বনানীতে পিংকি (১৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে...

Photo

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য স্থায়ী বহিষ্কার

এফএনএস: মানিকগঞ্জ জেলা হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেখানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত