সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মানিকগঞ্জ হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য স্থায়ী বহিষ্কার

উচ্চকন্ঠ   13-Jan-2026   61

Photo

এফএনএস: মানিকগঞ্জ জেলা হাসপাতালে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, মানিকগঞ্জ জেলা হাসপাতালে কর্তব্যরত দুজন অঙ্গীভ‚ত আনসার সদস্যের বিরুদ্ধে আনা শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে এটি স্পষ্ট- অভিযুক্তদের এই অনৈতিক ও নিন্দনীয় কর্মকান্ড সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ এবং এর দায়ভার কোনোভাবেই বাহিনীর প্রাতিষ্ঠানিক আদর্শ বা শৃঙ্খলার ওপর বর্তায় না। তিনি জানান, অভিযোগ পাওয়ামাত্রই সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ী বহিষ্কারসহ বিভাগীয় তদন্ত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার ন্যায়বিচার নিশ্চিতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে সর্বাত্মক সহযোগিতা করছে। আশিকউজ্জামান বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণের আস্থা ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অনৈতিক ও মানবাধিকার পরিপন্থি যেকোনো কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে বাহিনী সর্বদা আপসহীন।

office@ukantho.com


Photo

দূর্গাপূজায় কালীগঞ্জের সবকটি মন্দিরেই বসানো হবে সি সি ক্যামেরা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: হিন্দু স¤প্রদায়ের বৃহত্তম ধর্মীয়...

Photo

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, বিএনপির ১২ নেতাকর্মীর বাড়ি ভাঙচুর

এফএনএস: কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির...

Photo

সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত: নাসীরুদ্দীন

এফএনএস: সীমান্তে একের পর এক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে সরকারের...

Photo

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত