অন্যান্য
রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্ধার
উচ্চকন্ঠ 09-Mar-2026 71
এফএনএস: রাজধানীর বনানীতে পিংকি (১৫) নামে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বাসার ছাদ থেকে পড়ে ওই গৃহকর্মীর মৃত্যু হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গত রোববার তার লাশ উদ্ধার করা হয়। গতকাল সোমবার ভোরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বনানী থানার এসআই মো. আলমগীর হোসেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নিজগাও গ্রামের মো. ফমিন নুর ও নাসরিন বেগমের মেয়ে পিংকি। এসআই বলেন, পুলিশের প্রাথমিক ধারণা, পিংকি ওই ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে। এছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কি না বা মৃত্যুর পূর্বে তাকে ধর্ষণ করা হয়েছিল কি না তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
office@ukantho.com