বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের ২ ইউপি চেয়ারম্যান যোগ দিলেন গ্রাম আদালত সক্রিয়করণের সম্মেলনে

উচ্চকন্ঠ   19-Feb-2025   68

Photo

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: গ্রাম আদালত সক্রিয়করণের স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে দেশের একমাত্র তৃতীয় লিঙ্গের ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু এবং মালিয়াট ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান খান যোগ দেন । খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ের আয়োজনে হোটেল সিটি ইন এর সিটি কনভেনশন হল সাউথ প্লাজায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।খুলনা স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ হুসাইন শওকত এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ ফজলে আজিম,খুলনা রেঞ্জের ডিআইজি মো: রেজাউল হক পিপিএম এবং খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। খুলনা বিভাগের ১০ টি জেলার স্থানীয় সরকার বিভাগের উপ - পরিচালকগণ,উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং প্রতি উপজেলার দুই জন করে ইউনিয়ন পরিষদের বিভাগীয় পর্যায়ে মনোনীত চেয়ারম্যানগণ আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করেন। গ্রাম আদালত টেকসই কারণে স্থানীয় প্রশাসনের গুরুত্ব ও করনীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে অংশগ্রহণের জন্য কালীগঞ্জ উপজেলায় বিশেষ সাফল্য অর্জন করায় চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু ও আজিজুর রহমান খান মনোনীত হয়েছেন। গ্রাম আদালত পরিচালনায় ঝিনাইদহ জেলা তথা কালীগঞ্জ উপজেলাযর ত্রিলোচনপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। কালীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনাকে আরো শক্তিশালী এবং বেগবান করতে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। বিভাগীয় পর্যায়ের এই অনুষ্ঠানের তিনিও অতিথি হিসেবে যোগদান করেন।

office@ukantho.com


Photo

পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে- চাঁদা চেয়ে ৫ বাড়িতে চিঠি

এফএনএস: নাটোরের লালপুরে বাকনাই গ্রামের পালপাড়ায় চাঁদা দাবি করে ৫টি...

Photo

নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার: রিজভী

এফএনএস: জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে অন্তর্বর্তী সরকার।...

Photo

বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে: জুবাইদা রহমান

এফএনএস: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,...

Photo

ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: আমি কন্যা শিশু,স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত